মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

রাশিয়ার রাজধানী

মস্কোতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শুক্রবার রাতের এই হামলার হতাহতের সংখ্যা জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এফএসবি এক বিবৃতিতে বলেছে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহযোগিতা দিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ক্রোকাস কমপ্লেক্সে জরুরি পরিস্থিতির পর স্পেশাল সার্ভিস সক্রিয় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে, নিহত ৪০ ও আহত শতাধিক।

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট হলে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। এর ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এর আগে হামলায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। তবে নির্দিষ্টভাবে কোনও সংখ্যা তখন জানায়নি রুশ সংবাদমাধ্যম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102