সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঢাকা থেকে তাহসিন হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জের বহুল আলোচিত  কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী সাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৮ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা  থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামি রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে শাফি আহমেদ (২৫)৷
উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো জুয়েল, রিহাত, সাফি,রিমন,জাকির, লাদেন, সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ। নিহত তাহসিনের মা” মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী৷

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102