সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৭ই মার্চ) যথাযোগ্য ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এ সময় উপজেলা প্রশাসন, থানা,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তর পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্খিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।  বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ  সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামীলীগ  সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, থানার ওসি(তদন্ত) মহসিন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
অতিথিরা ১৯৭১ সালের ৭ই মার্চে তৎকালীন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্বলিত ভাষণের গুরুত্ব বর্ণনা করে বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, হবিবর রহমান ও বিদেশী চন্দ্র রায়,কৃষি অফিসার শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ।
পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102