রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য ১৮ মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১৫ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে কঠোর লকডাউনের সরকারি বিধিনিষেধ কার্যকর করতে সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জ পৌর শহর ও ইমামবাড়ি এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করা হয়।
জানা যায়, সরকার ঘোষিত সারাদেশে কঠোর লকডাউন কার্যকর করতে ঈদুল আজহার একদিন পর ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে নামে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ টিম। এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত চলছে জনসচেতনতামূলক প্রচারণা এবং অভিযান। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ১৮ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102