সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাতক মেহেরুন নেছা একাডেমীতে পিঠা উৎসব অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন
নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত ছাতকের মেহেরুন নেছা একাডেমীর উদ্যোগে বাঙ্গালী জাতির চির ঐতিহ্যের ধারক ও বাহক শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর মেহেরুন নেছা একাডেমী প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। একাডেমীর প্রিন্সিপাল ও পরিচালক আশরাফুল আলম রুম্মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল তানিয়া আক্তারের সঞ্চালনায় পিঠা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালারুকার বেসিক লার্নার একাডেমীর চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য বাহার উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষাবিদ একরাম হোসেন। এসময় একাডেমী ও মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফাস্টফুডের শ্লো-পয়জনিংয়ের কারণে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায়র সম্মূখীন হয়ে থাকে।শিশুদের ফাস্টফুড বিমুখ করতে ঘরে তৈরী রকমারি পিঠা উত্তম বিকল্প হতে পারে। এ দিক থেকে শীতকালীন পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102