মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাস্তা পাড়ি দেয়ার সময় পিকআপের ধাক্কায় ফুরুবি (৬৫) নামের ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে। জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসীতে ঔষধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102