রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগার যুবারা। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা। তৃতীয় ম্যাচেও ভালো খেলে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান ২৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে পারে শিবলি-আরিফুলরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই রান আউটের শিকার হন ভব্য মেহতা। ১৩ বলে ৫ রান করে আউট হন তিনি। এরপর সিদ্ধার্থ কাপ্পাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন যুক্তরাষ্ট্রের আরেক ওপেনার প্রণনভ চেট্টিপালায়ম। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৭৬ বলে নিজের ফিফটি তুলে নেন চেট্টিপালায়ম। ৪৪ বলে ১৮ রান করে কাপ্পা আউট হলে, ৯০ বলে ৫৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন চেট্টিপালায়ম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের অধিনায়ক ঋষি রমেশ। ২২ বলে ৮ রান করে ফেরেন তিনি।

উৎকর্ষ শ্রীবাস্তবাকে সঙ্গে নিয়ে রান পিচে টিকে থাকার লড়াই করেন আমোঘ আরেপল্লী। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৪ রানে আরেপল্লী আউট হলে, ৪৯ বলে ৩৭ রান করে ক্যাচ আউট হন শ্রীবাস্তবা।

এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। পার্থ প্যাটেল (০), অরিন নাদকার্নি (০), অতেন্দ্র সুবেন্দ্র (০) ও খুশ ভালালা ১২ রানে আউট হলে ১৭০ রানেরই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চান উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি। এ ছাড়াও পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102