রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিএনজি ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ৪, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় সিএনজি ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা শিশু সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হন। আহতদের এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার রমিজ মিয়ার পুত্র সিএনজি ড্রাইভার আবাস মিয়া (৬৫) এবং একই এলাকার সাইদ উল্লার পুত্র মধু মিয়া (৬০)। সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাতে সুমা বেগম (৮) ও তিন বছরের শিশু ফাইজা মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল জানান, শুক্রবার ১৯ জানুয়ারি দূপুর পৌনে ১টার দিকে সিএনজি ও মিনি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি অটো রিক্সায় চালক সহ মোট ৮ জন ছিলেন। এর মধ্যে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হন। এসময় সিএনজিতে থাকা নারী শিশু সহ ৬ যাত্রী আহত হন। আহতরা হচ্ছেন : সুমি বেগম (৪০) পিতা- মধু মিয়া, মেঘনা বেগম (৪২) পিতা-মধু মিয়া, মিম আক্তার (১৮), পিতা-আল মামুন, ফাহিম (১২)। তাদের প্রত্যেকের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার হামের কোনা এলাকায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102