রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

কঙ্গো থেকে সব শান্তিরক্ষীকে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিচ্ছে জাতিসংঘ। ২০২৪ সালের শেষ নাগাদ সব শান্তিরক্ষীরা ডিআর কঙ্গো ছেড়ে চলে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

মোট ৩ ধাপে এই দেশটি থেকে জাতিসংঘের সৈন্য প্রত্যাহার করা হবে। খবর আল জাজিরার।

প্রতিবেদনটিতে বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় করতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের প্রধান বিন্টো কেইতা শনিবার কঙ্গোলিজ রাজধানী কিনশাসায় এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘গত ২৫ বছরের উপস্থিতির পরে মনুস্কো (MONUSCO) নিশ্চিতভাবেই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।’

আল জাজিরা বলছে, সদ্য বিতর্কিত ভোটে পুনঃ নির্বাচিত হওয়া কঙ্গোলিজ সরকার জাতিসংঘের এই মিশনকে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানানোর পরে মনুস্কোর পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো। সরকারের অভিযোগ, জাতিসংঘের এই মিশন সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এবং এম-২৩সহ অসংখ্য সশস্ত্র গোষ্ঠী কঙ্গোর নর্থ কিভু, সাউথ কিভু এবং ইতুরি প্রদেশের সক্রিয় রয়েছে। এসব অঞ্চলে বেসামরিক মানুষের ব্যাপক প্রানহানী ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো থেকে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহার মোট তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে, চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ জাতিসংঘের প্রায় ২ হাজার সৈন্য দেশটির সাইথ কিভু প্রদেশ ছেড়ে যাবে। এতে করে বর্তমানে ১৩ হাজার ৫০০ জনের শক্তিশালী মনুস্কো বাহিনীর সৈন্য সংখ্যা কমে ১১ হাজার ৫০০ জনে নেমে আসবে বলে কেইতা জানিয়েছেন।

এর পর ওই প্রদেশে থাকা জাতিসংঘের ১৪টি ঘাঁটি কঙ্গোর নিরাপত্তা বাহিনী তাদের দখলে নেবে বলেও জানিয়েছেন তিনি। এরপর নর্থ কিভু এবং ইতুরি প্রদেশ থেকেও জাতিসংঘের বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে।

এদিকে কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ লুতুন্ডুলা রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, তার দেশে থাকা জাতিসংঘের অবশিষ্ট বাহিনী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ থেকে বেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মনুস্কো প্রত্যাহারের অর্থ এই নয় যে, আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য যে লড়াই করছি তা শেষ হয়ে যাবে, আমাদের অবশ্যই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, মধ্য আফ্রিকার এই দেশটির নিরাপত্তাহীনতা প্রশমিত করতে সাহায্য করার জন্য মনুস্কো কাজ শুরু করলেও দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠেছিল। গত বছরের আগস্টের শেষের দিকে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভে ৪০ জনেরও বেশি নিহত হন।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে মনুস্কো তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভের ফলে গোমা এবং বুটেম্বো শহরে ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ৩জন শান্তিরক্ষীও ছিলেন।

মূলত ২০২২ সাল থেকে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিরক্ষীরা বহু বছরের মিলিশিয়া সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102