রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ইকুয়েডরে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

সিরিজ সন্ত্রাসী হামলায় ইকুয়েডর জুড়ে বিরাজ করছে ব্যাপক অস্থিরতা। সন্ত্রাসী হামলায় ইতোমধ্যে দেশটিতে নিহত হয়েছে অন্তত ১০ জন। এমন পরিস্থিতিকে দেশটির নতুন প্রেসিডেন্ট ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।

সম্প্রতি ইকুয়েডরের এক মাদক মাফিয়া জেল থেকে পালিয়েছে। এ ঘটনায় গত সোমবারই সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি রাতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটছে।

আল-জাজিরা বলছে, দেশটির সবচেয়ে বড় মাদক মাফিয়া জোস অ্যাডলফো মাসিয়াস সম্প্রতি জেল ছেড়ে পালিয়ে যায়। মাসিয়াস দেশটির বন্দরনগরী গুয়াকিলের এক আঞ্চলিক জেলে ৩৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

দেশটির পুলিশ মঙ্গলবার বলেছে, গুয়াকিলের হামলায় অন্তত আটজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছে। সন্ত্রাসীরা নোবল শহরের কাছে দুইজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে।

এছাড়াও সন্ত্রাসীরা অন্তত সাতজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সেখানে দেখা যাচ্ছে, তিন জন পুলিশ কর্মকর্তা মেঝেতে বসে আছেন এবং তাদের দিকে বন্দুক তাক করে রাখা হয়েছে। এদের একজনকে জোরপূর্বক একটি বিবৃতি পড়ানো হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধই ফেরত পেতে হয়।’ শুধু তাই নয় আরও বলা হয়েছে, ‘জরুরি অবস্থা ঘোষণা করলে তার ফল ভোগ করতে হবে পুলিশ ও বেসামরিকদের।’

আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আটটি প্রদেশে এখন পর্যন্ত অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। এসবের মধ্যে গাড়িতে বোমা হামলার মতো ঘটনাও আছে। পুলিশের অনেক গাড়িও পুড়িয়ে ফেলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102