


ভারত, চীন, সিঙ্গাপুর রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা সংবাদ মাধ্যমকে জানান, ‘ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ সোমবার (৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’
রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে তাদের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় তাদের সহযোগিতা কামনা করেন।