মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে  নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল পঞ্চগড় জেলার  বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম।
এর আগে সকালে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এদিকে নির্বাচনকালীন সব ধরণের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়। ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।কেন্দ্রের কিছু কেন্দ্রে ব্যলট পেপার পৌঁছে যাবে আজকেই। আর বাকি কেন্দ্রগুলোতে পৌঁছাবে আগামীকাল অর্থাৎ ভোটের দিন রবিবার ভোরে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসন (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৮ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫৮৪ জন, হিজড়া ভোটার ১ জন। এ আসনটিতে ভোট কেন্দ্র ১৫৬ টি, অস্থায়ী কক্ষ ৯৯ টি, স্থায়ী কক্ষ ৯১৭ টি। মোট কক্ষ ১ হাজার ১৬ টি।
পঞ্চগড়- ০২ আসন (বোদা ও দেবীগঞ্জ) মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৭১০ জন ও নারী ১ লাখ ৯৪ হাজার ২৩১ জন। ভোট কেন্দ্র ১৩১ টি, অস্থায়ী কক্ষ ১৫৯ টি, স্থায়ী কক্ষ ৬৯৫ টি, মোট কক্ষ ৮৫৪ টি।
এনিয়ে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৮ লাখ ২৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ১৫ হাজার ৪৮ জন ও নারী ৪ লাখ ১১ হাজার ৮১৫ জন। মোট ভোট কেন্দ্র ২৮৭, অস্থায়ী কক্ষ ২৫৮ টি, স্থায়ী কক্ষ ১ হাজার ৬১২ টি। মোট কক্ষ ১ হাজার ৮৭০ টি।
উল্লেখ্য নির্বাচনে ২  আসনের জন্য ভোটর সংখ্যা
৮ লাখ ২৬ হাজার ৮ শত ৬৪ জন। ১০ জন প্রার্থী রয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102