সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আখাউড়া স্থলবন্দর ৩ দিন বন্ধ থাকবে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শনিবার (৬ জানুয়ারি) থেকে সোমবার (৮ জানুয়ারি) পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে।

তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে জানান আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া।

স্থলবন্দরটির আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নির্বাচনের জন্য ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

শফিকুল ইসলাম আরও জানান, ইন্দো-বাংলা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102