রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে পালিত হবে সিরাজুল আলম খাঁনের ৮৩তম জন্মবার্ষিকী

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্বাধীনতার মহান স্বস্পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সিরাজুল আলম খাঁনের ৮৩তম জন্মবার্ষিকী ৬ জানুয়ারী ২০২৪।

সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন।৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর ৮৩তম জন্ম দিন অনুষ্ঠিত হবে ৬ জানুয়ারী ২০২৪ নিউইয়র্কে।

এ উপলক্ষ্যে কেক কাটা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।এতে সকল গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

উল্লেখ্য, ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ০৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন। যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের নীতি,আদর্শ ও তার লেখা বইগুলোর প্রচার অব্যাহত রেখেছেন হাজী আনোয়ার হোসেন লিটন, শামসুউদদীন আহমেদ শামীন এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে ।

সিরাজুল আলম খানের ৮৩তম জন্ম দিনের অনুষ্ঠানে সবাইকে অংশনেয়ার জন্য সাদর আহ্বান জানিয়েছেন আয়োজকবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102