সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৮ ডিসেম্বর

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাহিজ তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সহ সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী সহ নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ষোষিত তফসিল অনুযায়ী আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। নবীগঞ্জ শহরের আল হাদী প্লাজায় অবস্থিত ‘জাগো ডট নিউজ’ কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ করবেন সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল ও সাংবাদিক মতিউর রহমান মুন্না।
ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। সে লক্ষ্যে ২১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ, ২২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে বেলা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই সন্ধা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।
২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
নির্বাচনে মনোনয়ন ফি সভাপতি পদে ১০ হাজার টাকা, সহ-সভাপতি পদে ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৮ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা, অর্থ সম্পাদক পদে ৩ হাজার টাকা এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য দেড় হাজার টাকা জমা দিতে হবে।
উপরোক্ত ফি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ক্ষেত্রে অফেরৎ যোগ্য। তবে কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করলে নির্বাচন অনুষ্ঠানের ৭ দিন পর নির্বাচন কমিশনের নিকট হতে ফেরত নিতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102