সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে আসন্ন নির্বাচনে দুটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন সংসদ সদস্যসহ ৫ জন প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করে নেন এসব প্রার্থীরা।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মজাহারুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মোঃ ফারুক আহাম্মদ, জাকের পার্টির দুই প্রার্থী মোঃ সুমন রানা ও আনিছুর রহমান।
আপিলে মুক্তিজোটের আব্দুল মজিদের মনোনয়ন বৈধ হওয়ায় এ আসনটিতে আওয়ামী লীগের মনোনীত একজন, স্বতন্ত্র প্রার্থী একজন, জাতীয় পার্টির দুইজনসহ মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তবে এ আসনে জাতীয় পার্টির দুইজনের কেউ এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেনি।
বিষয়টির ব্যাপারে জেলা জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক বলেন, আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় মনোনয়নসহ মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের দুই জনের মধ্যে কে থাকবেন তা আগামীকাল প্রতীক বরাদ্দের সময় বুঝা যাবে।
অন্যদিকে পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) জাকের পার্টির শাহ আলম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনসহ প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৪ জন প্রার্থী।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মজাহারুল হক প্রধান সাংবাদিকদের বলেন, কারো কাছে মাথা নত করে মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। শেষদিন পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য অপেক্ষা করেছি। দল মনোনয়ন না দেওয়ায় ব্যক্তিগত কারণে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ জেলার দুটি আসনে মোট ৫ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির দুজন প্রার্থী রয়েছেন, বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102