রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে এবং এ কারণে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বিরাট হুমকি। খবর তাসের।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ঘটনা সম্পর্কে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিবৃতি উল্লেখ করে বলেন, ‘আমেরিকান রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে মিথ্যা রয়েছে, তা গণতন্ত্র সম্পর্কে অন্যদের ভুল ধারণা দেবে।’

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেছিলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নিপীড়নের প্রচারণা আমেরিকান গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যতাকেই নির্দেশ করে।

পুতিন আরও বলেন, ট্রাম্পের সঙ্গে যা কিছু ঘটছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন।

ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102