সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কুয়েতের আমীরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তেকালে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।

শোক উপলক্ষে ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ শনিবার মৃত্যুবরণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার (১৬ ডিসেম্বর) আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাহত…কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102