রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ২ হাজার ২৬০ জন

বাসস
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৬০ জন। তবে, মোট কত প্রার্থী ভোটের মাঠে থাকছেন তা নির্ধারণ হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে বিপরীতে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি মনোনয়ন ও  বৈধ প্রার্থী ছিল ১ হাজার ৯৮৫ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম কমিশনের মিডিয়া সেন্টার সাংবাদিকদের ব্রিফিং এ বলেছেন, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৩৫টি আপিল দায়ের হয়েছিল। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি, মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।

তিনি বলেন, ৬ দিন আপিল শুনানির পর বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে ৫টি মঞ্জুর বা ৫ জনের প্রার্থিতা বাতিল হয়েছে, ২টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়ালো ২ হাজার ২৬০ জন।

ইসি কর্মকর্তারা জানান, এরই মধ্যে হাইকোর্টে দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এর ফলে আপিলের পর বৈধ প্রার্থীর সংখ্যা আরো কমতে বা বাড়তে পারে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর)।

রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102