মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সংসদ সদস্যের বাড়িতে মিলল ৪৬৬ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

ভারতীয় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরাজ সাহুর বাড়ি থেকে বিপুল স্বর্ণালঙ্কারসহ ১৭৬টি ব্যাগে ৩৫৩ কোটি রুপি (বাংলাদেশি প্রায় ৪৬৬ কোটি টাকা) উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১০ ডিসেম্বর) রাতে রুপি গোনা শেষে ভারতীয় আয়কর দফতার থেকে রুপির এই পরিমাণের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মোট ১৭৬টি ব্যাগে এবং ৩টি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ রুপি উদ্ধার হয়েছে। রুপি গুনতে আনা হয়েছিল ৪০টি মেশিন। ৯টি দল টানা পাঁচ দিন ধরে রুপি গোনার কাজ করেছে। এই দলে ২৪ কর্মকর্তাসহ ব্যাংক ও পুলিশ সদস্যরাও ছিলেন।

ভারতীয় আয়কর দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঊড়িষ্যার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও তার সঙ্গে যুক্ত নানা দোকানে আয়বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের বোকারো ও রাঁচিতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঊড়িষ্যার সম্বলপুর ও সুন্দরগড়েও তল্লাশি চলছে। ঝাড়খণ্ডের এমপি ধীরাজ সাহু এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) কংগ্রেসের রাজ্যসভার এমপি ধীরাজ সাহুর ঝাড়খণ্ড ও ঊড়িষ্যার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তল্লাশির প্রথম দিনেই আলমারি ও বাক্স থেকে বিপুল অর্থ উদ্ধার হয়। পরে টাকা গুনতে ব্যাংক থেকে আনা হয় মেশিন। এদিকে কংগ্রেস দাবি করেছে, দলের সঙ্গে ধীরাজ সাহুর ব্যবসার কোনো যোগসূত্র নেই।

দলটির প্রবীণ নেতা জয়রাম রমেশ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ধীরাজ সাহুর ব্যবসার সঙ্গে জাতীয় কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একমাত্র সংশ্লিষ্ট এমপি ব্যাখ্যা দিতে পারবেন যে, কীভাবে এত টাকা উদ্ধার হলো তার বাড়ি থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102