সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যেখানে সুখ সেখানেই উষ্টা খাই আমি: চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্ত গতকাল রবিবার সকালে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। তবে হাল ছাড়ার দলে নন মাহি। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই আপিল করবেন এই চিত্রনায়িকা।

এদিকে, মনোনয়নপত্র বাতিলের খবর প্রকাশ্যে আসার পর মাহিয়া মাহি একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ফেসবুকে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা লিখেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্টা খাই আমি, দুঃখ কি আমি বুঝি না’।

এর আগে, গতকাল সকালেও একটি পোস্ট দেন মাহি। তাতে লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনও একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ। আমিও করতে পারি, এটা প্রমাণ করার জেদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102