সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

গণসংযোগে সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। প্রতিদিনই কোন না কোন এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হচ্ছেন তিনি। ভোটার সহ সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি কুশল বিনিময় করছেন। উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক এবং গন্যমান্যদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন নিয়মিত। মানুষের সমর্থন আদায়ে তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

রোববার সন্ধ্যায় জাউয়াবাজারে তার কর্মী-সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। বিশাল মতবিনিময় সভায় উপস্থিত লোকজন হাত উঠিয়ে তাকে সমর্থন জানান। জাউয়া ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়েক মিয়া তালুকদার, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক। এতে বিশিষ্টজন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102