সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন ৩২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিনে মৌলভীবাজারে ৪টি আসনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩২ জন প্রার্থী।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে ৪ বারের সাবেক এমপি, পরিববেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মো: ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ আব্দুল মতিন, জাসদের মোঃ বদরুল হোসেন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাতীয় পার্টি ২ জন আব্দুল মালিক ও  এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে এনামুল হক মাহতাব, বিকল্প ধারার মোঃ কামরুজ্জামান সিমু।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য এম এ রহিম সিআইপি, জাসদ থেকে আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির ২ জন রুহুল আমিন ও মোঃ আলতাফুর রহমান, জাকের পার্টির মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম, এনপিপির মোঃ আবু বকর, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে ছয় বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির মোঃ মস্তান মিয়া, ইসলামি ঐক্যজোটের মোঃ আনোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানী, জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102