সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সুনামগঞ্জের ৫ সংসদীয় আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্র এবং বিভিন্ন দলের মোট ২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলা রির্টার্নিং অফিসার (জেলা প্রশাসক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট বিভিন্ন দলের প্রার্থীরা তাদের বিপুল সংখ্যাক কর্মী সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শো-ডাউন করে মনোনয়নপত্র জমাদান করেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীগণ হচ্ছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-মধ্যনগর-ধর্মপাশা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম আহমদ, সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-মধ্যনগর-ধর্মপাশা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেছেন বর্তমান সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমূল হুদা হিমেল, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন মোঃ মোবারক হোসেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে বাংলাদেশ ন্যাশনালিষ্ট পাটি (বিএনএফ) জাকের পার্টির শেখ ইয়াকুব আলী, জাতীয় পাটি ( জেপি) এডভোকেট মনির উদ্দিনসহ দলের নেতাকর্মী, সমর্থক সহ সাধারন ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের সাথে ছিলেন ।
গতকাল বুধবার সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন সাবেক সচিব ড. সাদিক ও সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র জমাদান করেন আওয়ামীলীগ প্রার্থী মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী মনোনয়ন ফরম জমা দান করেন।
সুনামগঞ্জ-২ (দিরাই – শাল্লা) আসনে মনোনয়নপত্র জমাদান করেন আওয়ামীলীগের প্রার্থী আল আমীন চৌধুরী, এই আসনের বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা প্রমুখ। সকল প্রার্থীরা তাদের স্ব স্ব নির্বাচনী আসনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102