রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত

মৌলভীবাজার-৩ আসনের নৌকা ফিরিয়ে আনতে নেতাকর্মীরা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মনোনয়ন নিজ ঘরে ফিরিয়ে আনতে ৩০ নেতাকর্মী এখন ঢাকায়। এদিকে মনোনয়ন ফিরিয়ে না আনতে পারলে আওয়ামী লীগ থেকে ঐক্যমতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আসতে পারে। দলীয় একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ জিল্লুর রহমান। কিন্তু গতকাল এই ঘোষণা আসার পর থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে স্থবিরতা দেখা দিয়েছে। কারণ জিল্লুর রহমান স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বা দলের কোন অঙ্গ সংগঠনের সাধারণ সদস্য বা পদ পদবীপ্রাপ্ত কেউ নন। তিনি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন না। ফলে তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ এর যারা মনোনয়ন চেয়েছিলেন তাঁদের মধ্য থেকে যদি কাউকে মনোনয়ন দেওয়া হতো তাতে ও কোন সমস্যা ছিলোনা। কিন্তু যে ব্যক্তি কোনদিন স্থানীয়ভাবে আওয়ামী লীগ এর রাজনীতি করে নাই তাঁকে তো মেনে নেয়া যায় না।

এদিকে গতকাল নাম ঘোষিত হওয়ার পর জেলা আওয়ামী লীগ এক জরুরী বৈঠক ডাকে। সেখান থেকে সিদ্ধান্তের পর জেলা আওয়ামীলীগ, যুবলীগ এর ৩০ জন নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, বিষয়টি যেকোন পন্থায় দলীয় সভানেত্রীর নজরে আনতে তারা চেষ্টা করবেন। তারপর যদি কোন ফলপ্রসূ ফলাফল না আসে তবে ভিন্ন পথ অবলম্বন করা হবে।

এদিকে এবার নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে দলের যেকোন সদস্য প্রার্থী হওয়ার সুযোগ থাকায় হয়তো রাত পোহালে স্বতন্ত্র প্রার্থীর নাম ঘোষণা আসতে পারে। তবে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা যদি প্রার্থীকে জয়লাভে ঐক্যমতে পৌঁছাতে পারেন তবে হয়তো স্বতন্ত্র প্রার্থীর সিদ্ধান্ত আসবে বলে জানান সম্ভাব্য এক প্রার্থী।

এদিকে এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, সাবেক গণ পরিষদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচন করেছেন। এবার ব্যতিক্রম হওয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই আসনে ৫০ বছর পূর্বে রাজনগর থেকে সংসদ সদস্য (গন পরিষদ সদস্য) ছিলেন তোয়াবুর রহিম। এরপর থেকে মৌলভীবাজার জেলা সদর থেকেই নির্বাচিত হন সংসদ সদস্যরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102