সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পারেনি ব্রিটিশ সরকার

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তান থেকে কয়েকশ আফগান শরণার্থীদের নিজেদের দেশে নিয়ে গেছে যুক্তরাজ্য। তবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে সঠিক আশ্রয় দিতে পারেনি ব্রিটিশ সরকার। এসব আফগান শরণার্থীকে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সেই সময় দেশটিতে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে কাজ করা কয়েকশ আফগানকে পাকিস্তানে সরিয়ে নেই ব্রিটেন। তারপর থেকে তারা পাকিস্তানেই বাস করছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

চলতি মাসের শুরু থেকে অবৈধ বিদেশিদের পাকিস্তান ছাড়তে বাধ্য করে আনোয়ার উল হক কাকার সরকার। মনে করা হয় পাকিস্তানে প্রায় ১৭ লাখ আফগান শরণার্থী বসবাস করেন। তাদের মধ্যে লাখ লাখ লোক অবৈধ, যাদের শরণার্থী হিসেবে কোনো বৈধতা নেই।

পাকিস্তান সরকারের কড়াকড়ির পর ২০২১ সালে সরিয়ে নেওয়া আফগান শরণার্থীদের নিজ দেশে নিয়ে যায় যুক্তরাজ্য। তবে এখনও তাদের সঠিক আশ্রয় করতে পারেনি সুনাক সরকার। ব্রিটিশ সরকার তাদের রাখতে বাসস্থানে খোঁজ করছে। পাকিস্তান থেকে যুক্তরাজ্যে যাওয়া আফগানদের সংখ্যা প্রায় তিন হাজার।

ইন্ডিপেনডেন্টের মতে, কিছু স্থানান্তরিত পরিবারকে সশস্ত্র বাহিনীর আবাসনে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু শত শত আফগানকে সাত ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সামরিক ব্যারাকে রাখা হয়েছে।

ব্যারাকগুলো যুক্তরাজ্যের লফবরো, গ্লৌচেস্টারশায়ার, ব্ল্যাকপুল এবং স্টাফোর্ডশায়ার এলাকায় অবস্থিত। একটি সামরিক ঘাঁটিতে থাকা এক শরণার্থী ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে, জায়গাটি থেকে বের হওয়া কোনো উপায় নেই।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102