সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ক্রয় করেছেন শামীম আহমদ চৌধুরী

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের মনোনয়ন পত্র ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্হ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয়ে ছাতক দোয়ারা সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ আওয়ামী-লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি নিজের মনোনয়ন ফরম কিনেছেন।
এসময় মো: শামীম আহমদ চৌধুরী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। সুনামগঞ্জ – ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনকে জেলার মধ্যে মডেল স্মার্ট আসন হিসেবে উপহার দিতে চাই। আওয়ামীলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে সুনামগঞ্জ -৫ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে এবং কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে করে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে আসছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।
শামীম চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই আমি। সুনামগঞ্জ -৫ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই আমি। দেশের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
মনোনয়ন সংগ্রহকাল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102