সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঢাকা সিলেট মহাসড়ক থেকে

নাশকতা সৃষ্টিকালে ৪টি পেট্রোল বোমা উদ্ধার

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা সিলেট মহাসড়কের রাতের অন্ধকারে বড় ধরনের নাশকতা সৃষ্টির সময়ে পুলিশ নবীগঞ্জ উপজেলার মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।  বুধবার (৮ অক্টোবর) রাত ১০ টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কে বা কারা মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এসময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করলে দুবৃত্তরা স্থানীয় হাওরের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করে। পরে নবীগঞ্জ থানায় এগুলো নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছের একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102