রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন কারিকুলামে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, খেলাধুলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মা. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা হারে বার্ষিক বারো হাজার টাকা এবং একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক দুই হাজার টাকা হারে বার্ষিক চব্বিশ হাজার টাকা দেওয়া হবে। এক হাজার ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট এক কোটি তিরাশি লাখ ছিয়ানব্বই হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102