সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ম্যাক্সওয়েল ঝড়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

আফগানদের জয় কেড়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান সমর্থকরা ৭ উইকেট হারানোর পর ভেবেছিলেন ম্যাচ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আফগান সমর্থকরা ম্যাচ জয়ের উৎসবের অপেক্ষায় ইনজুরিকে সঙ্গী করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া চাট্টিখানি কথা নয়। এক কথায় অসাধারণ খেলেছে সে।

দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট অনুরাগীদের মন জয় করেছেন ম্যাক্সওয়েল। খাদের কিনারা থেকে দলকে একাই টেনে তুলে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইতিহাস গড়েছেন তিনি। বিশ্বকাপে একাধিক ডাবল সেঞ্চুরির ঘটনা থাকলেও ইনজুরি নিয়ে ম্যাক্সওয়েলের ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা। ওয়াংখেড়ে থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। তার ইনিংসে ২১ চার এবং ১০টি নান্দনিক ছক্কার মার রয়েছে।

ক্রিকেটের একটি অতি পরিচিত বাক্য- ক্যাচ মিস তো ম্যাচ মিস। আফগানদের ছুড়ে দেয়া ২৯২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই টপ অর্ডার বিধ্বস্ত হওয়া অজিদের ত্রাণকর্তা হয়ে হাজির হন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেমিতে নিজেদের জায়গা নিশ্চিত করলেন অজিরা। ২২তম ওভারে লেগ স্পিনার নুর আহমদের করা ৫ম বলে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ ফাইন লেগে মিস করে বসেন অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর রহমান। সরাসরি হাতের তালুতে নিয়েও বলটি ফেলে দেন মুজিব। সেই একটি ‘লাইফ’ই ম্যাচের পুরো চিত্র বদলে দিয়েছে।

এরপর থেকে ম্যাক্সওয়েল একাই অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। ৯১ রানে ৭ম উইকেট হারানোর পর যেখানে নিশ্চিত পরাজয়ের স্বাদ নিতে যাচ্ছিলো অস্ট্রেলিয়া, সেখান থেকে ম্যাচটি জিতে যায় শুধুমাত্র ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে। ওয়ার্নার, ট্রাভিস হেড, লাবুশেন, জস ইংলিশ, স্টয়নিজের মতো ব্যাটাররা যখন একে একে ফিরে যান আফগানদের সাঁড়াসি আক্রমণের মুখে, তখন একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। একাই তিনি শাসন করেন আফগান বোলারদের। ৭৬ বলে ১০টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি।

ম্যাচের মাঝপথে আঘাত পেলেও ১২৮ বল খেলে ২১ চার ও ১০ ছক্কায় তুলে নেন এবারের আসরের প্রথম দুইশতকের মাইলফলক। অপরাজিত থাকেন ২০১ রান করে। ১৯ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে শুরুতে ধুঁকতে থাকা অজিরা। প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলের ২০২ রানের জুটিতে কামিন্সের অবদান ছিল মাত্র ১২ রান। অসাধারণ ব্যাটিং দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন অস্ট্রেলীয় এই ডানহাতি অলরাউন্ডার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102