রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ইরানের মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

ইরানের উত্তরাঞ্চলীয় একটি রিহ্যাবে (মাদক পুনর্বাসন কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (৩ নভেম্বর) আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগ। খবর বিবিসির।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে অগ্নিকাণ্ডের পর ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলেছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

এপি বলছে, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102