সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শিশুরা কাতারের মাঝে দাঁড়ালে নামাজের ক্ষতি হয়?

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

মসজিদ অপবিত্র করে ফেলতে পারে, কেঁদে বা চিৎকার করে অন্যদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে -এ রকম অবুঝ শিশুকে মসজিদে নিয়ে আসা অনুচিত, তবে হারাম বা নিষিদ্ধ নয়। প্রয়োজন পড়লে বা মসজিদ অপবিত্র হবে না এ রকম ব্যবস্থা করা গেলে এ রকম শিশুদেরও মসজিদে নিয়ে যাওয়া যায়।

কিছুটা বুঝমান হওয়ার পর শিশুদের মসজিদে নিয়ে যাওয়া, মসজিদে যেতে উৎসাহিত করা উচিত। রাসুল (সা.) সাত বছর বয়সী সন্তানদের নামাজ আদায়ের নির্দেশ দিতে বলেছেন, দশ বছর বয়স হয়ে যাওয়ার পরও নামাজ না পড়লে শাসন করতে বলেছেন। শিশুরা মসজিদে গেলে তাদের প্রতি স্নেহ দেখানো ও সুন্দর আচরণ করা উচিত যেন তারা মসজিদে যেতে উৎসাহিত হয়। মসজিদে তাদের ধমক দিয়ে ভয় পাইয়ে দেওয়া নিন্দনীয় কাজ।

শরিয়তের সাধারণ নিয়ম হলো নামাজের জামাতে আলেম-ওলামা ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রথম দিকের কাতারে দাঁড়াবে, অল্প বয়স্করা পেছনের কাতারে দাঁড়াবে। কিন্তু কোনো প্রয়োজন দেখা দিলে যেমন পেছনে একসাথে দাঁড় করালে শিশুরা হৈ চৈ করবে বা হারিয়ে যাবে এমন আশংকা থাকলে অভিভাবকরা শিশুদের পাশে নিয়ে কাতারের মাঝেও দাঁড়াতে পারেন। শিশুরা কাতারের মাঝে দাঁড়ালে নামাজের কোনো ক্ষতি হয় না বা তাদের পেছনে দাঁড়ানো ব্যক্তিদের নামাজেরও কোনো সমস্যা হয় না।

কাতারের মাঝে দাঁড়ালে শিশুদের ধমক দেওয়া বা ঠেলে পেছনে পাঠিয়ে দেওয়া সুন্নাত পরিপন্থি ও নিন্দনীয় আচরণ। এ রকম আচরণ থেকে সবার বিরত থাকা উচিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102