রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বা‌তিল হচ্ছে লাইসেন্স

‘অবৈধ শ্রমিক’ রাখার দায়ে ব্রিটেনে প্রায়ই বন্ধ হচ্ছে বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুম‌তি নেই, এমন শ্রমিক কা‌জে রে‌খে বন্ধ হ‌চ্ছে এক প্রবাসী বাংলা‌দেশির রেস্টু‌রেন্ট, বা‌তিল হচ্ছে তার লাইসেন্সও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্ধেক বা তারও কম বেত‌নে সস্তায় কর্মী নিয়োগ দিয়ে বে‌শি লা‌ভের আশায় শেষ পর্যন্ত জ‌রিমানা দি‌য়ে ব‌্যবসাই বন্ধ কর‌তে হ‌চ্ছে ব‌্যবসায়ী‌দের।

সম্প্রতি ব্রিটেনের হোম অফিসের ‘অভিবাসনবি‌রোধী’ ধারাবা‌হিক অভিযা‌নের অন‌্যতম টা‌র্গেট হ‌য়ে উঠ‌ছে বাংলা‌দেশি রেস্টু‌রেন্টগু‌লো। এসব অভিযা‌নে একের পর এক অবৈধ অভিবাসী, ফুলটাইম কা‌জের অনুম‌তি নেই ‘স্টু‌ডেন্ট ভিসা’য় আসা এমন শিক্ষার্থীরা গ্রেফতার হ‌চ্ছেন। হোম অফিসের অভিযা‌নে অবৈধ কর্মীকে কা‌জে রাখার দায়ে রেস্টুরেন্টগুলোকে করা হ‌চ্ছে বড় অং‌কের জ‌রিমানাও।

সবশেষ গত বুধবার (২৫ অক্টোবর) কিংস লিনের একটি বাংলা‌দেশি রেস্তোরাঁর মা‌লি‌কের লাইসেন্স বা‌তিল করা হ‌য়ে‌ছে। ইমিগ্রেশন অফিসাররা চল‌তি বছরের জুলাই মাসে লিনের বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ স্পাইস ইনে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। অভিযা‌নে ইউনিফর্ম পরে কর্মরত চার ব্যক্তিকে কাজ করতে দেখেন যাদের যুক্তরাজ্যে বসবাস বা কাজ করার কোনও আইনি ভিত্তি নেই বলে চিহ্নিত করা হয়।

সেখা‌নে বৈধ কাগজপত্র ছাড়া এসব শ্রমিককে ন্যূনতম মজুরির অনেক বেতন দেওয়া হচ্ছিল। একজন দাবি করে যে তাদের পু‌রো সপ্তাহে থাকার জায়গা ও খাবা‌রের পর মাত্র ৫০ প‌াউন্ড বেতন দেওয়া হতো।

রেস্টু‌রেন্ট‌টির মা‌লিক আব্দুল শাহিন, যিনি ১০০ মাইল বার্মিংহামে থে‌কে ব‌্যবসা‌টি গত ৯ বছর চালা‌চ্ছি‌লেন তি‌নি তার ভুল স্বীকার করেছেন।

ইস্ট অফ ইংল্যান্ডের প্রধান অভিবাসন কর্মকর্তা জ্যাক ডেভিস ব‌লে‌ছেন, নরফোকে অবৈধ কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধির মধ্যে স্পাইস ইনে অভিযান চালানো হয়েছে। চল‌তি বছর ব্রিটেনজু‌ড়ে সারা‌ দে‌শে অবৈধ অভিবাসী‌দের গ্রেফতা‌রের সংখ‌্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102