মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

গাজায় আগ্রাসন ও কবি আসাদ চৌধুরী এবং জীবনান্দ দাস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশী-আমেরিকান পয়েটস এন্ড রাইটাসর এর আয়োজনে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজা, মামা পার্টি হলে প্রয়াত কবি আসাদ চৌধুরী এবং রূপসী বাংলার প্রয়াত কবি জীবনান্দ দাসের প্রয়ান দিবস স্মরণ ,গাজায় নির্বিচারে ইসরাইলের গুলিবর্ষণে নারী-শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মানবতার কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক ড.মহসীন আলী,নন্দিত চলচ্চিত্রকার আহমেদ শরীফ, কবি ও লেখক ফকির ইলিয়াস এবং কবি কাজী আতিক । অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন রিয়েলেটর ও কবি কামরুজ্জামান বাচ্চু ।

অন্যান্য অতিথিদের মাঝে আলোচনা করেন নন্দিত সংগীত শিল্পী মেহেরুন আহমেদ, মুলধারার রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এডভোকেট মিয়া জাকির, প্রেহেলথ হোম কেয়ারের প্রেসিডন্ট মামুনুর রশীদ, অধ্যাপক শফিউল আজিম, সাহিত্য একাডেমী নিউইয়র্কের পরিচালক মোশাররফ হোসেন, কাজী রবি-উজ-জামান, লোন কনসাল্টে সাঈদ রহমান, ফ্যোস সুপার মার্কেটের প্রেসিডেন্ট বরিশাল সমিতির আকতারুর রহমান মামুন।

কবিতা আবৃত্তি করেন কবি ফারহান ইলিয়াস তুলি, সেলিম ইব্রাহিম, আবু তাহের চৌধুরী ও সুধাংশু মন্ডল ।যৌথ ভাবে সংগীত পরিবেশন করেন মেহেরুন আহমেদ ও জায়বুন নেছা ।

অতিথি ও সুধীদের মাঝে উপস্হিত ছিলেন সাংবাদিক রিমন ইসলাম,সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আমান উদ দৌলা, বরিশাল সমিতির সাবেক সভাপতি ও রাজনীতিক লুৎফুর রহমান লাতু, লস্কর মইজুর রহমান জুয়েল, জলি আহমেদ, ফয়সাল আহমেদ, হাসান মাহমুদ, সাথী আহমেদ, হাফিজ আহমেদ, আতিকুল খান, প্রিন্টু আহমেদ, সক্যাইলেডনের সততাধিকারী মাসুদ মুরশেদ ও রাহাত কাজীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রয়াত কবি আসাদ চৌধুরী এবং রূপসী বাংলার প্রয়াত কবি জীবনান্দ দাস কর্ম ও সাহিত্যের মুলায়ন এবং বর্তমান পেক্ষাপটে তাদের সাহিত্য কর্মের প্রয়োজনীয়তা ও গাজায় নির্বিচারে ইসরাইলের গুলিবর্ষণে নারী-শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ করেন সবাই । কবি  কামরুজ্জামান বাচ্চু রচিত ও সম্পাদনায় চমৎকার একটি স্বরনিকা প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে ।স্বরনিকায় প্রয়াত কবি আসাদ চৌধুরী এবং রূপসী বাংলার প্রয়াত কবি জীবনান্দ দাস,কবি ফকির ইলিয়াস, কামরুজ্জামান বাচ্চু-এর কবিতা প্রকাশিত হয়েছে।

রূপসী বাংলার কবি জীবনান্দ দাসের কবিতার ইংরেজী অনুবাদ করেছেন এই কবির গবেষক ক্লিন্টন বি শেলী । কবি জীবনান্দ দাসের গবেষনামুলক লিখেছেন শাহ ফজলে রাববী।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102