সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির ‘গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ‘গুণীজন সম্মাননা’ প্রদান করলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। গুণীজন সম্মাননা-২০১৯, ২০২০, ২০২১ এই তিন বর্ষের ১৪ ব্যক্তি ও একটি সংগঠনকে একসাথে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ জন ব্যক্তি ও ১টি সংগঠনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৯ এ সম্মাননা পেয়েছেন, সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় আব্দুল মতিন, কন্ঠসংগীতে তৃপ্তি চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার ও আঞ্চলিক সৃজনশীল সংগঠক কমলকলি চৌধুরী।

সম্মাননা-২০২০ এ লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্ৰমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী।

সম্মাননা-২০২১ এ লোকসংস্কৃতিে মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় সম্মাননা তপন চৌধুরী, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা ও ফটোগ্রাফিতে রণজিৎ দত্ত জনি।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র  মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102