সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কাল চালু হচ্ছে নতুন ইন্টারনেট প্যাকেজ

প্রযুক্তি ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন
মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিন মেয়াদ বাদ দিয়ে রোববার (১৫ অক্টোবর) থেকে চালু হচ্ছে নতুন ডাটা প্যাকেজ। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সবোর্চ্চ ৪০টি প্যাকেজ প্রদর্শন করতে হবে মোবাইল অপারেটরদের। এর ফলে ইন্টারনেট ব্যবহারে ১০-১৫ টাকা খরচ বাড়ছে গ্রাহকের।

গেল ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে প্যাকেজ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়।

বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে তিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলবে মোবাইল অপারেটররা। কোনো হেরফের হচ্ছে না একমাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়। তবে ৭দিন মেয়াদের ডাটা ব্যবহারে খরচ বাড়ছে। অপারেটররা বলছে, কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে। আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে ১০-১৫ টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের। কারণ ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭-৮ শতাংশ।

জানা গেছে, প্রায় সাত কোটি গ্রাহক ব্যবহার করতেন তিন দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় মোবাইল অপারেটররা। যদিও বিটিআরসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে দাবি তাদের। মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম গণমাধ্যমকে বলেন, এর প্রভাবটা অনেক বড় আকারেই হবে। আমাদের আয় ও সাবস্ক্রাইবার কমে যেতে পারে। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১১ কোটি ৯৭ লাখ গ্রাহক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102