সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পার্বত্যমন্ত্রী

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।

শুক্রবার (১৩ অক্বোটবর) বান্দরবান সদর উপজেলার রাজবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫টি কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় এখন বিদ্যুতের আলো জ্বলছে, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে আর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে পার্বত্য এলাকা এখন আগের চাইতে অনেক বেশি সুন্দর ও পর্যটকবান্ধব হয়েছে। এসময় মন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ায় আহবান জানান।

এসময় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ২ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের উদ্বোধন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১৪ মিটার একটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102