সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পার্বত্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছর বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত।

পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সকল সেক্টরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। যার সুফল পার্বত্য অঞ্চলের জনগণ ভোগ করছে। অন্ধকার পাহাড়গুলো আজ সোলারের আলোয় আলোকিত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৭কোটি ৮১লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৮কোটি ৪১লক্ষ টাকা ব্যয়ে ৫টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭টি কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর। পরে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২ কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩টি কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে একটি কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102