মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সালমান এফ রহমান

কেউ অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচন সং‌বিধান অনুযায়ীই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিদেশিরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের বক্তব্য গুজব বলে আখ্যায়িত করে তিনি বলেন, বিদেশিদের একটাই চাওয়া- তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷

তিনি আরও বলেন, প্রধান বিরোধী (বিএনপি) দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।

নেতাকর্মী‌দের উদ্দেশে তিনি ব‌লেন, আওয়ামী ল‌ী‌গের নেতাকর্মীরা শুধু আওয়ামী লী‌গের কা‌ছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে তা‌দের কা‌ছে পৌঁছা‌তে হ‌বে। এমনকি যারা আওয়ামী লীগ‌কে ভোট দেবে না, তা‌দের কা‌ছেও যে‌তে হ‌বে।

সালমান এফ রহমান আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত। দেশের উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।

এ সময় আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছ‌রে দে‌শের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে৷ তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102