সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তার দ্বিতীয় সফর। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে গিয়ে পৌঁছান।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল চারটা ৩৫ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। তিনি সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৫শ’ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদনি বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন। বিকেল চারটায় সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখবেন এবং বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা এগারটার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে যাত্রা করবেন এবং বেলা ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

রাষ্ট্রপতির তিনদিনের পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের পাবনা সফরকে কেন্দ্র করে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102