সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আবারও সিসিইউতে খালেদা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন বিএনপির চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তাকে আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সিসিইউতে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সেবার ১০ ঘণ্টার মতো সিসিইউতে রেখে আবার কেবিনে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। এটা বাংলাদেশ সম্ভব নয়। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করেছে তার পরিবার। এছাড়া, বিএনপির পক্ষ থেকেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসাসেবা নিতে হয়েছে তাকে। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102