রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে

নকল প্যাকেজিংয়ের দায়ে ৭টি চায়ের গুদাম বন্ধ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে চা পাতার গুদামে চা বোর্ডের অভিযানে বেরিয়ে এসেছে নকল প্যাকেজিং কারখানার সকল উপকরণ। পাওয়া গেছে অবৈধ, মেয়াদ উত্তীর্ণ চাপাতাসহ ও বিভিন্ন নামিদামি ব্রান্ডের নকল চা পাতার মোড়ক।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনারবাংলা রোডস্থ সমর মিয়ার চা পাতার গুদাম তানভীর টি হাউসে এই অভিযান পরিচালিত হয়। এসময় দুই শতাধিক বস্তা চা পাতা, বিভিন্ন ব্রান্ডের নামে তৈরি নকল প্যাকেট ও অন্যান্য উপকরণসহ গুদামটি সিলগালা করে দেয়া হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, সমর মিয়া দীর্ঘদিন থেকে ফিনলেসহ দেশের নামীদামী চা কোম্পানি, ভারতীয় চা ব্রান্ড কলকাতা টিসহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছে ও তানভীর টি হাউসের নামে দেশের বিভিন্ন এলাকায় চালান দিচ্ছে। অভিযানকালে গুদামের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। গুদামের ভেতরে থাকা দুই শতাধিক বস্তা চা-পাতা জব্দ করা হয়। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়াও এসব চা পাতার অধিকাংশ নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ। অভিযানকালে তানভীর টি হাউসের মূল মালিক সমর মিয়াকে পাওয়া যায়নি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক মো. ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সমর মিয়ার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামিদামি ব্রান্ডের নকল মোড়ক, মেশিন এবং আরও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি। গুদামটি সিলগালা করা হয়েছে। আগামীকাল আমরা এসব ভালো করে যাচাই-বাছাই করবো। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি বলেন, আমরা পঞ্চগড় থেকে এই পরিচালন শুরু করেছি। এটি আমাদের দেশব্যাপী অভিযান। পঞ্চগড়ে ১০ দিন অভিযান পরিচালনা করেছি। চট্টগামে ১৫ দিন ব্যাপী অভিযানের পর গতকাল থেকে শ্রীমঙ্গলে শুরু করেছি। এটি অব্যাহত ভাবে চলবে।

মোবাইল কোর্টের অভিযান পরিচালনার পর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রয়, ফিনলেসহ বিভিন্ন জনপ্রিয় ব্রান্ডের নকল মোড়ক প্রিন্ট করে দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা ভরে বিক্রয়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ, চা বোর্ডের বিডার ও ব্লেন্ডার লাইসেন্স না নিয়ে অনুমোদনবিহীন ব্রান্ডে চা বিক্রয়ের অপরাধে শ্রীমঙ্গলের তানভীর টি হাউজে অভিযান চালিয়ে ৮ বস্তা নকল চায়ের মোড়ক জব্দ এবং ৭টি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102