রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

শুটিংয়ে ফিরছেন পরী

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণি। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এই ওয়েবফিল্মের শুটিং হয়েছিল ৬ বছর আগে। এ বছর পরীমনি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘মা’, অপরটি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘মা’একটি প্রশংসিত সিনেমা। মুক্তিযুদ্ধের সিনেমা। এই সিনেমার জন্য সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’বাচ্চাদের জন্য।

সংসার ও সন্তানের জন্য অভিনয়ে লম্বা বিরতি দিয়েছেন পরীমনি। বিরতির শেষ কবে হবে জানতে চাইলে তিনি বলেন, এ মাসেই নতুন সিনেমার শুটিংয়ে ফিরছি। সময় হলেই জানাব।

পরীমনি আরও বলেন, মনেই হচ্ছে না যে ৬ বছর আগে শুটিং করেছিলাম। যাই হোক, নিজের কাজটি দেখেছি, ভালো লেগেছে। ‘পাফ ড্যাডি’ যারাই দেখেছেন, প্রশংসা করছেন। এটুকুই প্রাপ্তি, এটুকুই অর্জন। একটি সিনেমা বা ওয়েবফিল্ম হয় মূলত দর্শকের জন্য। তারা যখন প্রশংসা করেন, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে। সবাই যখন এই ওয়েবফিল্মের প্রশংসা করছেন, এরচেয়ে ভালো লাগার আর কী হতে পারে?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102