রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)।

সংগঠনটির প্রকাশনা “স্টেট অব দ্য ডেভেলপমেন্ট : ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস”-এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতেই এটির উদ্বোধন করেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডিজেএফবি’র সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান।

এসময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।

বৈঠক শেষে ব্রিফ্রিং এর সময় আবারও বইটির প্রকাশনা করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেকে ধন্যবাদ জানান তিনি। এসময় সঙগঠনের নেতাদের খুঁজেছিলেন তিনি।

ব্রিফিং এ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম,পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচির ড.শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মো.মহিউদ্দিন এবং পরিকল্পনা কমিশনে সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102