মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাইক্কা বিল ও লাউয়াছড়ায়

জীব বৈচিত্র্য রক্ষার্থে পুলিশ প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

“ট্রাফিক সিগনাল মেনে চলুন”, “বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন”,”ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে ভাল “জনসচেতনতামূলক এমন শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসনের কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচীর অংশ হিসেবে লাউয়াছড়া বন ও বাইক্কা বিলে জেলা পুলিশের উদ্যোগে সাইন বোর্ড স্থাপন করা হয়। “সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার”, “ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে ভাল” এমন শ্লোগান সম্বলিত জনসচেতনতামূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে এবং এদিন বিকালে শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা মূলক ৫০টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনের রাস্তায় বিলবোর্ড স্থাপন করে কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান (পিপিএম বার)। “বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন” এমন প্রচারণা মূলক লেখা বিলবোর্ডও বাইক্কা বিল স্থাপন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী, টুরিস্ট পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার) বলেন, লাউয়াছড়া বন বণ্যপ্রাণী ও বাইক্কা বিল পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন যেমন ঝুঁকির সম্ভবনা রয়েছে তেমনী দূর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় জনসচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102