সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা-মমতা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের আসর। এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। অতিথিদের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, জি২০-র শীর্ষ বৈঠকে আসা নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী রোববার (১০ সেপ্টেম্বর) এই নৈশভোজে আয়োজন করছে ভারতের রাষ্ট্রপতি। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জারদোশ। বিকেলেই ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

বৈঠকে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব আছে।

মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102