সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যারা ‌‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন: নিপুণ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত সিনেমা ‌‘সুজন মাঝি’। এর মাধ্যমে চলতি বছর আবারো বড়পর্দায় এলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

শুক্রবার মুক্তিপ্রাপ্ত সিনেমায় দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।

‌‘সুজন মাঝি’ মুক্তির আগের দিন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের ‘জাওয়ান’। আর এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই।

তবে এই আলোচনায় ‌‘সুজন মাঝি’ সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে সেই প্রসঙ্গে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‌দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে তা কিন্তু নয়।

তিনি আরও বলেন, এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে আমার মনে হয় যারা ‌‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‌‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।

জানা গেছে, সারাদেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে ‌‘সুজন মাঝি’। সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102