রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রসচিব

বাংলাদেশে কোনো দেশের একক আধিপত্য চায় না যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে কোনো দেশের একক আধিপত্য চায় না যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হয়। এ সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক এবং সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর আলম।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছানোর তথ্য এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। ওই বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবেন।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী নিরাপত্তা অংশীদারত্ব রয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অনেক কিছু শেয়ার করা হয়। উভয় দেশ অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এই পারস্পরিক উদ্দেশ্য হাসিলে আমরা বছরজুড়ে বিভিন্ন সংলাপ করে থাকি।

এর আগে গত বছরের ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের পর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক, সামরিক শিক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম, আসন্ন সামরিক অনুশীলন এবং আগামী বছরে দুর্যোগ সাড়াদান- অনুশীলন নিয়ে আলোচনা হয়।

এছাড়া ২০২২ সালের এপ্রিলে দুদেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102