সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

এখন থেকে কোনো মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় থাকা আসামির আগাম জামিনের ক্ষেত্রে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রবিবার এই আদেশ দেন।

এসময় গৃহকর্মী নির্যাতনের মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে দেন আপিল বিভাগ। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তাদের নেওয়া জামিনও বাতিল করে দেন। একই সঙ্গে সৈয়দ আশফাককে নতুন করে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ।

গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের ৮তলা থেকে পড়ে আহত হন এক এক শিশু গৃহকর্মী। পরে ৯ বছরের ওই শিশুকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার দুদিন পর গৃহকর্তা সৈয়দ আশফাক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুত্তভোগী শিশুটির মা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102