রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আরও বেশ কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যেই চীনের কর্মকর্তাদের ওপর আরও একদফা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভিসা নিষেধাজ্ঞা বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তিব্বতে ১০ লাখেরও বেশি তিব্বতি শিশুকে জোর করে চীনের রাষ্ট্রায়ত্ত বোর্ডিং স্কুলে আত্তীকরণের কার্যক্রমে জড়িত ছিলেন।

তবে কোন কোন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি। এই ভিসা নিষেধাজ্ঞা এমন একসময়ে এল, যখন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। কোভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, উইঘুর মুসলিমসহ অভ্যন্তরীণ নানা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিংয়ের উচিত চীনের দূরবর্তী পশ্চিমাঞ্চলে এমন এ ধরনের ‘বলপ্রয়োগকারী’ বিধিমালা বাতিল করা। এ ধরনের বলপ্রয়োগকারী নীতিমালা মূলত তরুণ তিব্বতিদের মধ্য থেকে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য বিলুপ্ত করার লক্ষ্যে বানানো হয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমরা চীনা কর্তৃপক্ষকে তিব্বতীয় শিশুদের সরকার পরিচালিত বোর্ডিং স্কুলে জবরদস্তিমূলক আত্তীকরণ বন্ধ করতে এবং তিব্বত ও চীনের অন্যান্য অংশজুড়ে দমনমূলক আত্তীকরণ নীতি বন্ধ করার আহ্বান জানাই।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেন যে বোর্ডিং স্কুলব্যবস্থা তিব্বতীয়দের সংখ্যাগরিষ্ঠ হান সংস্কৃতিতে আত্তীকরণের উদ্দেশ্যে একটি বাধ্যতামূলক বড় আকারের প্রকল্প হিসেবে কাজ করছে।

তারা আরও জানান, গ্রামীণ স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই ব্যবস্থা প্রসারিত হচ্ছে এবং প্রায় ১০ লাখ শিশুকে এখন তাদের পরিবার থেকে আলাদা করে এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করানোর লক্ষ্যে। এসব স্কুলে মান্দারিন চীনা ভাষায় পড়ালেখা করা বাধ্যতামূলক।

এর আগেও চীনের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নজিরও রয়েছে। এর মধ্যে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুর ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্র চীনের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে; বিশেষ করে চীনের সেমিকন্ডাক্টর শিল্পের ওপর বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়ে আসছে ওয়াশিংটন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102